শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭

প্রামাণিক গন্থ

বিশ্বাস করি মানুষের দেবত্বে, দেবতার দাসত্বে নয়!
যদিও এখন সময়কাল অ-অপোগণ্ড অসুরের হাতে,
তবু শিশুর হাসিতে রাখি আস্থা। মানুষের সত্য পরিচয়
জেনেছি হয়েছে নিরাকৃত একদিন, মানুষের সাথে
যেদিন মানুষ খড়গোদ্যত রক্তনেশায়; সেদিনও ভেবেছি
যার সূচনা আছে, কোনদিন তার শেষও জানি হয়।

এ সভ্যতার গ্রীবাদেশে জমে গেছে ভীষণ দুর্ভার
জগদ্দল পাথর সমান, কলুষ কঙ্কাল জুড়ে মানবাধিকার
মানুষের শহরে নগরে তাই ভিক্ষা করে ফেরে,
প্রামণিক গ্রন্থ আছে গীতা ও কোরান!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...