মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

শখ ও শিক্ষা

আমি কবিতার নামে কত উড়োকথা পড়ে যাই,
কত তালভাঙা কোলাহল, লোকে নাম দেয় ছন্দ!
কথার বুনটে ভুলে যাই শখ ও শিক্ষার ফারাক-
কতটা বিস্তর; শখের দখলে শিক্ষার নেই গন্ধ!

ঢাকীটাও শেখে ঢাকের কাঠিরও চলন বলন ভিন্ন,
বাউলটা বোঝে একতারাটার আঙুলের সাথে ভাব কি,
শুধু কবিতা লিখতে নেইকো শেখার কিছু, মিনিমাম যতিচিহ্ন?

ওসব সেকেলে ফরম্যাট,
এখন বাংলা মধুসূদনের যুগ ছাড়িয়ে,
হোপ ইউ গট দ্যাট....

গুডনাইট!

______________

২১/০৭/১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  গণতান্ত্রিক হতে গেলে আপনাকে দিকে দিকে লিংকনের ছবি ঝোলাতে হয় না, ভাস্কর্য বসাতে হয় না মোড়ে মোড়ে! গণতন্ত্রের কিছু criticism থাকতে পারে, অবশ্...