মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

নে এবার ছুরিটা চালা

কিছু মানুষ জন্মেছে মরে মহাণ হবার জন্য!
ধ্যাষ্টামো করেই না হয় বলি- ওহে জিঘাংসকের দল,
আমিও তাদেরই একজন, নে এবার ছুরিটা চালা!

কিছু গরলের জ্বালা- লুকাতে যেয়েও পারি না আর।
দৈন্যতায় মজ্জাস্থি ভরে দূরায়নী দুশ্চিন্তার-
লাভাস্রোত আমি যে উদাত্ত উচ্ছলতায় গাই
স্বর্গসুখের সুর, অতলান্ত রাগমালা-
বুঝিস বা না বুঝিস, নে এবার ছুরিটা চালা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...