শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

মনে না রাখার মত কিছু

আমি কি এক চোরা স্রোতে অতলে ভেসে আছি,
ভেসে যাই গন্তব্যহীন, এক জন্ম নিরন্তর।

আমার খোঁজ নিলে না নিরঞ্জনা,
তুমি প্রতিদিন পাড় বেয়ে চলে যাও, নয়নে খঞ্জর-
তাতে বিঁধো না আমায়।

অপেক্ষায়-

দিতে পারিনি বাঁধ, আমি ডুবি ভাসি, অনিচ্ছাকৃত-
আকাঙ্ক্ষায়, ভুলে যেতে কষ্ট হয় আমি যে নদী নই,
নদীর পাড়ও নই, জল নই, স্রোত নই-
আমি মনে না রাখার মত কিছু।

নিরঞ্জনা,  বেদনা মাথাপিছু-
ভাগের আবদার করি না আর, নদীর পাড়-
পাড়ে এসে রোজকার মত, ডুবিয়ো নুপুর -জলে,
আমি সে আভাসেই না হয় সুখী হই।

ভুলে যেতে কষ্ট হয় আমি যে নদী নই,
নদীর পাড়ও নই, জল নই, স্রোত নই-
আমি মনে না রাখার মত কিছু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...