রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

সব ছুঁড়ে চলে যা

নিবারণ,

তুই আরও দূরে চলে যা,
ভাঙা দেউলের মুখে মাটি লেপে সেকি কান্না,
অনেক তো হলঅধঃমুখ তোলআর না-
তুই আরও দূরে সরে যা। 

মাটির প্রদীপ ভেঙে হল দুই খণ্ড,
পিতলের ঘটে পল্লবকাঁদে স্বস্তিকা
গোটা দুই অপোগণ্ড-
দ্যাখে ফ্যাল ফ্যালে চোখে ভূপাতিত ভগবান
মাটির মূরতি অপারগআর পৃথিবীর বুকে ঘেন্না,
ত্রিলোকের ত্রাস দানবের রাজদণ্ড-
ত্রিলোকেশ্বর তন্দ্রায়তাই টের পান না

নিবারণ,

তুই সব ফেলে চলে যা
গোটা ছয় কাঁসা থালানৈবেদ্যের দায়-
পূজার আসনকোশা-কুশিজপমালা
সব ছুঁড়ে চলে যা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...