সোমবার, ২০ এপ্রিল, ২০২০

প্রাচীন তানপুরা



এমনই মেঘনিস্বন, ঝড়ো বোশেখী নিশি—
মন্দ্রিত-মল্লার-মেদুর মনে, সু-লয়ে নিক্কন
বিসমপদী তাল তুলে নেচে যায় কার অঝর ঝরে-
অধর ধারে সুরতরঙ্গিনী আলসভরে ক্ষরে — কিছুক্ষণ,
আমি তার চলন-বলন ধরে, অবশ হয়েছি! 

দীনা ধরিত্রীর একটি কোনে দীর্ণ হয়ে আছি,
শতাব্দীর কোনে শত-সহস্রাব্দ অতীতে রাখা সৌখিন—
গৃহসজ্জা, আমি একটি ধুলিধূসর তানপুরা,
একটি কালের স্বাক্ষ্যবাহী, অতলে অন্তঃলীন—
পুরাতনী ব্যথার ভারে ন্যুব্জ হয়ে বাঁচি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিপরীত পথ

  বিপরীতে যে পথ- সে বড় সুনিবিড়-  ছায়াঘন- সে গেছে আঁধারে মিলায়ে। নগরে জনস্রোত- অলিগলি- রাজপথ-  সবাই যে মুখো- ঠিক তার বিপরীতে, সান্ধ্যনীড়ে ডাহ...