মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

একটুকু ছোঁয়া লাগে (প্যারডি)

একটুকু ছোঁয়া লাগে, একটুকু চুলকানি,
তাই নিয়ে ক্ষণে ক্ষণে মান নিয়ে টানাটানি!
বিছুটি পাতায় মেশা, ছল করে গায়ে ঘেঁষা,
তারপরে এত জ্বালা, এই কি গো আগে জানি?
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
কুটিল মনের কোনে কূটশর লুকিয়ে রাখে!
যটুকু যাই-রে দূরে, লাফ দিয়ে ওঠে ঘাড়ে,
তা-ই বয়ে যায় বেলা, পাঁচকানে জানাজানি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...