রবিবার, ৫ জুলাই, ২০২০

তফাৎ

যারা পণ করে আছে, তারা—
কোনদিন কিছু দেখবে না,
হরধনু-ভাঙা-টংকার হলে—
কোনদিন কানে শুনবে না,
টুটি ধরে যদি টেনে নেয় জিভ
দু’চার দানব মিলে—
এরা কোনদিন কিছু বলবে না—
আমি তাদের বন্ধু মোটেও নই,
তেমন বন্ধু হলে—
আমি দু’হাত তফাতে রই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...