বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

নেভার পরে

কতক কবিতা কতক ছন্দ

কতক গানের কতক সুর,

কতক ফুলের কতক গন্ধ

কতক কথার রাত-দুপুর-

 

সব ডিঙিয়ে তোমার মাঝে

মিটব বলে হচ্ছি ছাই,

এ আগুনে জ্বলব আরো;

যদি নেভার পরে -

তোমায় পাই!  

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...