মঙ্গলবার, ৮ জুন, ২০২১

তাই বসে আছ (গান)

 

তুমি ছলে বলে চুলে-

ধরে টানো চরণপ্রান্তে!

 

মুখ ফিরিয়েছি, পথ ঘুরিয়েছি, সরে সরে রই,

বিষক্ষুধাব্যধি মন-অশান্তে-

স্নেহকরে দিতে সুধাধার-স্নান, ডাকো ‘আয় আয়’

অবহেলা পাবে, তাও যে জানতে!

 

শত মায়া গড়ে, ফেলেছ নিগড়ে,

তবু বেলাশেষে যেন নেবে ওই কোলে!

তুমি কপাল চুম্বি ঘুমাতে নেবে গো,

আমি থেমে যাব ভব-কলরোলে!

 

শত সং সাজা, শত মিছে খেলা,

প্রণয়-দ্বন্দ্ব, রাগ-বিরাগের কতশত পালা,

ভাঙবে আসর, তাই বসে আছ,

যদি পথে বাঁধে সুতে কৃতান্তে!

 

 সুরারোপ বাকী। 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...