শনিবার, ১৯ জুন, ২০২১

ভো শম্ভো

 ভো শম্ভো!


ত্রয়-ভুবনাধীশ, শশীশেখর-শীষ,
ভূষণ আশীবিষ, হর হর দেব দেব
মহাদেব মহাকাল!

ত্রিপুর-অরি, ত্র্যম্বক-দৃকধারী,
সুর-অসুর-নর-কিন্নর তোমারি
গাহে জয়, বাজত চৌতাল!

গদিন ধাগতেটে, দ্রিমিদ্রিমি নাগতেটে,
ঘেনাতেটে গদিঘেনে ধা-ধাধা ধা!
ধা-তেটধা গদিঘেন, ধুমাতেট গদিঘেন,
ধাগতেট গদিঘেন ধা!

বিভূতিলেপতনু, অতনু-তনুহারী,
কারণ-লয়-ধারণ, ভকতে অভয়কারী,
জয় জয় দীনদয়াল!
-----

সুরারোপ বাকী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...