শুক্রবার, ৪ জুন, ২০২১

ব্যথার সিন্ধু (Sonnet)

 

চতুর্দশপদী

 

কখকখ-গঘঘগ-চছচছ-জজ

____________________________________

 

 

 

অবারিত খাঁচা, উড়ে গেছে পাখি বনে

বিষাদে নিষাদ সরোদের সুরে কাঁদে

নখরের ঘায়ে- দূরবাসে পোড়া মনে

তার মন্দ্রিত তারে বেদনাছন্দ বাঁধে।।

চোখে থেমে গেছে মিহিরদগ্ধ মাধুরী-

স্রোত-সুললিতা, দুকূল প্লাবিতা মায়া;

তামসী-প্রকট; শীতল তৃষিত ছায়া-

তাতে ডুবে ডুবে, গরলপ্রদাহে পুড়ি!

 

সেই হুতাশনে দূরাশার মহামন্ত্রে,

আহুতি দিয়েছি গুনে গুনে গান কত!

চোখ মুখ বুজে জীবনবলির তন্ত্রে

দানবের পায়ে আমারই মুণ্ড শত-

বারেবারে এনে খড়গের নিচে বন্ধু,

একফোঁটা সুখে, মিলেছে ব্যথার সিন্ধু!

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  গণতান্ত্রিক হতে গেলে আপনাকে দিকে দিকে লিংকনের ছবি ঝোলাতে হয় না, ভাস্কর্য বসাতে হয় না মোড়ে মোড়ে! গণতন্ত্রের কিছু criticism থাকতে পারে, অবশ্...