শনিবার, ২৪ জুলাই, ২০২১

তুমি নৌকা ফেরাও।

 

ডুবেছে চরাচর আকণ্ঠ দ্বিচারিতায়,

ঋতবান হে, অপহৃত হয়েছে সত্য

প্রতিপাদিত প্রতিটি মিথ্যায়, প্রতিপন্ন

জীবদ্দশা, হতাশা, নিয়ত, নিত্য,

এ ভবে পরাভব নিকট আসন্ন-

জেনো, তুমি নৌকা ফেরাও!

 

নোঙর ফেলেছ যে জলে, তলে তার-

রসাতল, বালির বন্ধন!

দাঁড়াবে না, ভেসে যাবে, ধুয়ে যাবে,

নির্বিবাক, অনঘ ক্রন্দন-

অঘ-খড়গ বায়ে,

তুমি মুছে যাবে, তুমি সয়ে যাবে, ক্ষয়ে যাবে;

মাঝস্রোতে নিঃসহায়ে

কেউ দেবে না স্থান জেনো,

তুমি নৌকা ফেরাও।

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...