বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

লব্ধবেদনা-পোত

 

চতুর্দশপদী (সনেট)

 

ঘন-গরজে সঘন আঁধার গগন-

মধ্যে মগন ভ্রষ্ট-লগন আধা-চাঁদ,

নিশীথ-নিদ্রা-আতুর হয়েছে নয়ন,

জড়তা-কাতর দেহমনে অবসাদ!

শাওন-বাতাস-রবাহুত কবিতায়

মুক্তছন্দে, শব্দবন্ধে নিভৃত কবির-

মূক-চিত্তে চঞ্চলধারা নিত্য অধীর-

নৃত্য-নূতন জাগে, বিদ্যুৎ চমকায়!

 

ধীর-সারঙে সাঁজিয়ে মন্দ্র মন্দ সুর,

চির-মল্লারে হারা অন্তরে টেনে দূর,

দয়িত-বিহগ প্রেমাতুর গানে মরে,

নীড়াভাঙা মীড়ে যায় মেঘ, যায় সরে।

রেখে যাবে কিছু পঙ্কতৃপ্ত পথস্রোত,

ভাসবে কারও কি লব্ধবেদনা-পোত?

 

পদবিন্যাস কখকখগঘঘগ-চচছছজজ।

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...