বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

বিজয়ার গান

 

ক্রমশ ক্ষীণ কাল, ক্রমশ আঁধার ঘিরে,
নিশাকর-কর-স্নাত আশিন অবনী,
নবমী নিশি জাগে, উমা-শশী-মুখ হেরে!

ওলো, দুয়ারে ভৈরব আসে প্রভাত না হতে,
ডমরুডক্কে কাঁদে প্রাণ, বারিধি নয়নেতে-
মানে না প্রবোধ, অন্তঃপুরে কেন বাজে বিজয়ার গান?

কি করে থাকি বল, অচল-ভবনে?
হারা-তারা এ সুবর্ণগৃহ শ্মশানের প্রায়!
গিরি হে, আমি আঁখিজলে মরে যাব,
কাল যদি শিবসনে উমা চলে যায়!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...