শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

কেহ নাই

 

কার কোলে আর যাব গো মা
আমারে কে দেবে ঠাঁই?
ভাঙা ঘরে দীপ নিভেছে,
দিগ্বিদিগ আঁধারে ধাই!

একে এ দুর্বল কায়া,
তাতে পুরে শতেক মায়া,
আর কত গো হরজায়া,
সুধা ভ্রমে গরল খাই?

কারে গো বোঝাব ব্যথা,
কার সনে কব গো কথা,
এক তোরে জেনেছি মাতা,
তুই ভিন্ন কেহ নাই!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...