বুধবার, ২০ অক্টোবর, ২০২১

কোজাগরী বর

 

কে বা জাগে এই নিশি,
তুমি যাবে তার ঘরে, বিতরিতে ধন!
ঘরপোড়া আগুনের পূজা শেষ হলে,
এসো দেবী যদি জোটে দু'দণ্ড ক্ষণ!
রতন-মানিক্য যদি দাও,
দিও বল রাখিতে যতনে,
যদি দস্যু দেয় হানা!
যেন খড়্গখানা তুলিতে পারি হাতে,
সাহসে বধিতে পারি গোটাকয় দানা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...