শনিবার, ১ জানুয়ারি, ২০২২

আমি কোথায়

 

আঁধারে চেরা পথে নিভেছে চেনা চেরাগ,

মাতম ধরেছে বুকে মরুৎ-এ মারু-বেহাগ।

ও দেশে এখন ক্লান্ত ঝড়

তীরে তীরে

বকের মতন ফেরে

ধূম্র-মেঘে

সফেদ ডানায় করে ভর।

বরষণ-তৃপ্ত ফ্যাকাশে গোধুলি-অস্তরাগ

আকাশে জেগে

ধীরে নামে এ ঘর ও ঘর

খড়ে বোনা নীড়ে নীড়ে, ঘিরে ঘিরে

মন্দ্র-মধ্য-তারস্বর;

 

আমি কোথায়?

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...