শনিবার, ২২ জানুয়ারি, ২০২২

মা বিনে যে কেহ নাই


স্ব-ভাবে না পেয়ে সাড়া, অ-ভাবে মা কেঁদে যাই
কি-ভাবে গো ভবদারা, এ ভবে পাবো তোমায়? 

আমারে দিয়েছ ফাঁকি,  
ওমা এ যাতনা কোথা রাখি,
অন্তরে অনলদাহ, অহনিশি কত ধাই! 

বল কি করমফলে ভাসালে অকুল জলে,
কাতরে বিশাখ বলে, ওগো মা বিনে যে কেহ নাই! 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...