সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২

মাগো, আর না

 

সাধ হয় তোর গহন বনের কোনে,

বানাবো কুটীর, পাখির নীড়ের মত।

এই নগর-দগ্ধ-পরাণ কবাট খুলে-

বোঝাব বিজনে জমিয়েছি কত ক্ষত!

 

অলখিতে গড়ে কোটি মিথ্যের বেসাতি,

চোখের কোটরে সত্যের দেখি কান্না,

মাগো কত শত ভেবে সয়ে গেছি,

একা ক্ষয়ে গেছি মাগো, আর না!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...