বুধবার, ২৪ আগস্ট, ২০২২

আমি আজ বহুদূর

 

বিঘ্ননাশন ঈশ-অরিঘ্ন, 

এই গতিহারা তরী-অরিত্রে রাখো হাত,

তরঙ্গঘায়ে হয়েছে ভগ্ন-

তরণী, বরষা-নিকষ, আগত দারুণ রাত!

ঘনঘোর মেঘরবে 

আজ হৃদয়তন্ত্রী তরাসে যাচ্ছে ছিঁড়ে,

এত অহমিকা, দম্ভ ও গৌরবে-

যেতে নারি ফিরে ফেলে আসা নদীতীরে-

যেখানে ছোট্ট প্রদীপ শিখায়

হতেছে জ্যোতিপ্রপাত-

দীনের কুটিরে, দোতারায় বাজে সুর-

আমি আজ বহুদূর! 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...