শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

পাশ ছাড়ে না সর্বনাশী

 

মনের মতন জুটলে জমি ভাবছ এবার করবে কৃষি,

জলে ভিজে, রোদে পুড়ে- ছয় বলদে কতই চষি। 

লাগাও রে ভাই বীজ আর চারা, 

আনন্দে কও ‘দুর্গা, তারা’

ভবের কর্ম হইল সারা, আনন্দে রও খোদার খাসী! 

চিন্তিয়ে ভাই বিশাখ ভাষে, জনম গেল জমির আশে,

বদ্ধ এমন আশার পাশে, পাশ ছাড়ে না সর্বনাশী! 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...