শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

দেশের ভোটার

 

কুণাল পাগোল, পাত্থো পাগোল, ইট্টু পাগোল দিদি,

পাপ্পু পাগোল, কেজ্রি পাগোল, পাগোল নরেন মোদী!

হদ্দো পাগোল, বদ্ধো পাগোল, ছাগোল-পাগোল মোরা

আধা পাগোল গাধাও আছেন, পাগোল গরু ঘোড়া-

ভেড়া-টেরা, বলির পাঁঠা; ব্যালট পেপার, ভাগ্যে ঝাঁটা,

আজ্ঞে বলে খাঁড়ায় কাটা- হচ্ছি, পাগোল পারা-

ওহে বৃষোৎসর্গ-ষণ্ড সম- আমরা গোয়াল ছাড়া!  


দেশের ভোটার যারা! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...