রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

অঢেল শূন্য খাম

 

নয়নজলের পাইনি কোন দাম। 

নয়নজলের হয় না কোন দাম। 


কাঁটায় ভরা পথ বিছানো 

এই জনমের এ ক্রন্দসী

চলতে গিয়ে, দলতে গিয়ে-

বলতে গিয়ে মন উদাসী;

স্বপ্ন-ভাঙার বিস্ফোটে তার 

লিখতে গিয়ে নাম-

পড়ল মনে- 

সকল চিঠির প্রাপ্তি আমার 

অঢেল শূন্য খাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...