বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

নগর-চন্দ্র-আখ্যান

 

সর্বতোভাবে সব্বাই আমার সমস্তের পরিপন্থী নয়,

যেমন সকলে নয় সর্বাংশে সহমত, সর্বাপেক্ষা পক্ষে

আমার- এমনও পাওয়া দুষ্কর। বিপক্ষের বিকট পথ

কখনো খটখট করে খুলে যায় প্রেমের পিপাসাতেও;

সর্বসমক্ষে যদিও যায় না বলা সব। বিদ্বিষ্ট কথার-

স্রোত সর্বদা সুখশ্রাব্য কবিতা হয়ে মরে না নিরালায়, 

তেমনি অনন্ত প্রেমানুভব- কখনো আলুনি হয়ে যায়। 


আমাকে বলতে এল বয়োজ্যেষ্ঠ নগর-চন্দ্র। 

আমি বললাম, এখন বিষ্টিভদ্র ক্ষণ- তাই বুঝতে অক্ষম। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...