তোমার একটি দংশন,
তোমার ভাষায় যেটি আদিমতম প্রেম-
প্রফুল্ল চুম্বন! প্রচন্ড বিষ নিউরোটক্সিক,
আমার করোটিক স্নায়ুদল জ্বলে পুড়ে ছাই!
এরপরও যদি তোমাকে চাই বদ্ধ আলিঙ্গনে
সে কি হবে না অকাট নির্বুদ্ধিতা, বোকার বীরত্বপনা-
ধোকার বাজারে? ওষ্ঠে ওষ্ঠ মিলে প্রগাঢ় বন্ধনে
নষ্টের আধিপত্য, প্রতিদিন জন্ম প্রতিরোধ,
প্রতিদিন স্খলিত উরুতে, উলঙ্গ অনুতাপ-
নেতিয়ে পড়ে আহত ফনার মত! তবুও অহমিকা-
ঘুমের গভীরে করে রেতঃসঞ্চয়! জন্মান্তরের পাপ-
জেগে ওঠে, আমাকে সে চেটেপুটে খায়!
এরপরও যদি তোমাকে চাই শ্রেণীশৃঙ্খল ভেঙে,
আমার ভাষায় যেটি মানুষ ও মানুষের খাদ্যশৃঙ্খল;
যদি সেটা ভেঙে প্রলয়ের দমকা হাওয়ায় সুখ খুঁজি-
স্তনবৃন্তে ডুবিয়ে দিয়ে দম্ভের মাথা, যদি আরো চাই,
আরো বেশী চাই, চাই- ডুবে যেতে আরো চাই কৃষ্ণগহ্বর;
আরো চাই মৃত নক্ষত্রের তেজ, আলোকবর্ষ পর-
হাবলের দুরবীন দুমড়ে মুচড়ে যাবে অদেখা আঁধারে!
যদি চাই সে কি হবে না প্রথার বিরোধিতা, নিয়ম উলঙ্ঘন-
বিকলাঙ্গ সমাজের কঠিন বিচারে? আমি কি যাবনা ভেসে-
তোমার গভীরে আমার চেতনা নিয়ে জরায়ুর মূলে?
তোমার ভাষায় যেটা আদিমতম প্রেম,
স্বেদসিক্ততার নেশা, সমুদ্রমন্থন আর বাসুকীর বিষে-
প্রচন্ড নিউরোটক্সিক, আগুনের হল্কা তুলে নিষিদ্ধ রাতে
আমার সমুদ্রসীমা করেছে গ্রহণ!
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮
নিউরোটক্সিক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
গণতান্ত্রিক হতে গেলে আপনাকে দিকে দিকে লিংকনের ছবি ঝোলাতে হয় না, ভাস্কর্য বসাতে হয় না মোড়ে মোড়ে! গণতন্ত্রের কিছু criticism থাকতে পারে, অবশ্...
-
The Last Ride Together - Robert Browning I SAID—Then, dearest, since ’tis so, Since now at length my fate I know, Since nothing a...
-
৮ম পর্ব ______________ ১৩ জানুয়ারী সর্বশেষ পারিবারিক ইতিহাস বৃত্তান্তের কথা লিখে আজ আবার ৮ম পর্ব লিখতে বসলাম। বিগত পর্বগুলোতে এই পরিবারের ...
-
এসো আলিঙ্গনাবদ্ধ হই সঙ্গমাকুল সাপ ও সাপিনীর মত বিষ থাক যন্ত্রের নির্দিষ্ট প্রকোষ্ঠে, অধর ও ওষ্ঠে পেঁচিয়ে যাই নেত্রে নেত্র যাক গেঁথে, কম্প...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন