সাত পুরুষের পদ্মপুকুর কচুরিপানায় ভাসে
স্বাক্ষী হয়ে কৃষ্ণচূড়া খুন রাঙিয়ে হাসে।
ছায়ার নিচে পুরাণ বাড়ি, ঘাসরাজত্ব উঠান
দূর্বাদলে মন্ত্রমুগ্ধ- বিমূর্তপ্রায় শ্মশান!
বয়োবৃদ্ধ তেঁতুলগাছে লতায় মাখামাখি
গন্ধরাজের শূন্যবাগান, ডাকছে দোয়েল পাখি।
সাত দুনিয়ার আঁধার দেউল সন্ধ্যারতির সাথে
ঘুমিয়ে পড়ে শান্ত হয়ে- কাঁসর ঘন্টাঘাতে।
দখিনপাড়ার উদোল বামুন চালের পুটলি বেঁধে
বংশে কারো প্রদীপ জ্বালে, চমকে ওঠে কেঁদে।
রাজা গেল, রাজ্য গেল, ত্যাজ্য করে মহল
পঙ্গপালে গিলছে এখন খাজনাবিহীন ফসল!
পূবের ঘাঁটায় জঙ্গল আজ, সর্পরাজের বাসা
বরকন্দাজ আর চলে না, সাপের যাওয়া আসা।
বড়ই গাছে দামাল কিশোর ঢিল ছোঁড়ে না আর
মানুষ গেছে নগরদেশে, গ্রামগুলো ছারখার!
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮
গ্রামান্তরীণ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কত কাল?
কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...
-
The Last Ride Together - Robert Browning I SAID—Then, dearest, since ’tis so, Since now at length my fate I know, Since nothing a...
-
৮ম পর্ব ______________ ১৩ জানুয়ারী সর্বশেষ পারিবারিক ইতিহাস বৃত্তান্তের কথা লিখে আজ আবার ৮ম পর্ব লিখতে বসলাম। বিগত পর্বগুলোতে এই পরিবারের ...
-
এসো আলিঙ্গনাবদ্ধ হই সঙ্গমাকুল সাপ ও সাপিনীর মত বিষ থাক যন্ত্রের নির্দিষ্ট প্রকোষ্ঠে, অধর ও ওষ্ঠে পেঁচিয়ে যাই নেত্রে নেত্র যাক গেঁথে, কম্প...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন