রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮

একটি মন্তব্য

জানি এ যে মৃত্যুসম
হৃদয়ের সাধ মম
তবু প্রাণে কি আশায়
তারে ধরিলাম!
কি ছিল বিধির মনে
নিরবধি নিরজনে
যুক্তকরে একদিন
তারে শুধালাম!

আমারে করিল বিধি
কাঙালের প্রতিনিধি
বক্ষমাঝে প্রেম দিয়া
দহি সর্বসুখ!
নহিলে জনম বৃথা
কে লিখিত হে কবিতা
কে দেখিত দিবারাত
প্রিয়া তোর মুখ....

নয়নের নীরে?
সখি আজিকে বিধুর নিশি
বিরহের তীরে
চল দুজনে বেড়াই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...