অলক্তে শুকাইতে দিয়ো না প্রিয়ে
আমার ঘরের ডাহিন দুয়ারে দিয়ো মৃদু পদছাপ!
উজল নয়নে রেখো অনঘ কজ্জল
আমার অচল বক্ষে দিয়ো- নিশ্বাসের তাপ।
কজ্জল চিহ্ন- এঁকে দিয়ো ক্ষুধাতুর মুখে,
নাগিনীর মত হয়ো আমারে জড়ায়ে,
নিরাবরণা প্রকৃতির নিরর্গল সুখে
আমারে লুব্ধ করো, বিরাগীর বৈরাগ্য-
দাও তারে রুখে!
ভালবাসা নহে প্রিয়া ভালবাসিবারে কারে
এ সকল তত্ত্বকথা পুরাকালে ছিল।
আজিকে হৃদয় আছে সুসভ্য আঁধারে
রোমহর্ষ শরীরের গভীরে গভীরে!
আমার ঘরের ডাহিন দুয়ারে দিয়ো মৃদু পদছাপ!
উজল নয়নে রেখো অনঘ কজ্জল
আমার অচল বক্ষে দিয়ো- নিশ্বাসের তাপ।
কজ্জল চিহ্ন- এঁকে দিয়ো ক্ষুধাতুর মুখে,
নাগিনীর মত হয়ো আমারে জড়ায়ে,
নিরাবরণা প্রকৃতির নিরর্গল সুখে
আমারে লুব্ধ করো, বিরাগীর বৈরাগ্য-
দাও তারে রুখে!
ভালবাসা নহে প্রিয়া ভালবাসিবারে কারে
এ সকল তত্ত্বকথা পুরাকালে ছিল।
আজিকে হৃদয় আছে সুসভ্য আঁধারে
রোমহর্ষ শরীরের গভীরে গভীরে!
এ আর বিচার্য্য নহে- পৌরাণিক পাপ,
মানুষ জন্তু বটে, নহে জন্তুর মত!
যুগবাহী চিন্তার বিকাশের ধাপ
সমাজের কলে পড়ে হয়েছে প্রহত!
সুডৌল বক্ষের অতলে আর কে বা খোঁজে প্রেম
বক্ষেই প্রশান্তি পায় নিমজ্জিত মন।
এ জগতে এটুকুই ভালবাসা আজ
এটুকু বোধের তরে সকলে মগন!
মানুষ জন্তু বটে, নহে জন্তুর মত!
যুগবাহী চিন্তার বিকাশের ধাপ
সমাজের কলে পড়ে হয়েছে প্রহত!
সুডৌল বক্ষের অতলে আর কে বা খোঁজে প্রেম
বক্ষেই প্রশান্তি পায় নিমজ্জিত মন।
এ জগতে এটুকুই ভালবাসা আজ
এটুকু বোধের তরে সকলে মগন!
যাহাদের অনুভব বিভাসিত অনড় সংযমে
তাহারা দগ্ধ হয় খান্ডবদহনে প্রিয়া
কল্পনার সংসার কাঁটায় বিঁধিয়া
ইহারা ডুবিয়া রহে অনল সঙ্গমে!
তাহারা দগ্ধ হয় খান্ডবদহনে প্রিয়া
কল্পনার সংসার কাঁটায় বিঁধিয়া
ইহারা ডুবিয়া রহে অনল সঙ্গমে!
মুক্তছন্দ
কবিতাটি ১৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:১৮/০২/২০১৬, ১২:৫৯ মি:
প্রকাশের সময়:১৮/০২/২০১৬, ১২:৫৯ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন