সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

দ্রব্যমূল্য

মানুষ চেয়েছিল দ্রব্যমূল্য হোক হাতের মুঠোয়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমুক, আরো কমুক।
কমেছেও বটে।

সে শুধু হৃদয়।
প্রয়োজনীয় নিশ্চয়, তবে তার দ্রব্যমাণ নেই!
আজ তার কোন দাম নেই!

হৃদয় সহজে দ্রবণীয় হৃদয়কে পেলে।
এত সহজলভ্য ও সস্তা কিছুতে আজ মানুষের অনাস্থা খুব
অবিশ্বাস আসে, 'টিকবে ক'দিন!'

তাই কিছুটা কাঠিন্য চাই।
চাই কিছুটা অর্থব্যয় নইলে সেটা স্বাভিমানে লাগে।
জনে জনে বলতে হয় কত কড়ি খসিয়ে কিনেছি এই অমূল্য ধন,
মানুষ মানুষকে চেনে, রতনে রতন।

হৃদয় যার আছে সে তো প্রায় সম্পদহীন।
এটুকু সম্পদ নিয়ে বাঁচা যে কঠিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...