শুক্রবার, ১৫ মে, ২০২০

কি কহিতে কি কহিয়া বেড়াই








কি কহিতে কি কহিয়া বেড়াই
বকিয়া বেড়াই মাঠে ঘাঠে,
কি চাহিয়া আমি কি যে হারাই
ভবের এই ভরা হাটে।।

কি গান গাহিতে কি গাহিলাম!
জুড়াইতে এসে দহে মরিলাম
কাহারে খুঁজিতে নিজেরে পেলাম
শত হৃদয় মানসপটে!

কি জানিতে কি ভুলিয়া গেলাম
এত কাল ভাবি নাই, ভাবি নাই।
আজ ভাবিতে বসিয়া দেখি ভাবনার-
সীমা নাই ওরে সীমা নাই।।

কি সহিয়া সহিয়া দহিয়া গেলাম,
কাহারে ডাকিতে কারে ডাকিলাম।।
মাঝিরে জাগাতে নিজে ঘুমালাম,
এই ভব দরিয়ার ঘাটে।।

রচনা ও সুর-
২৪ জুলাই, ২০০৭।
বিশাখদত্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...