বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

আমারে কি মনে পরে?

 

সাড়ে বারো হাত নিষাদিত-ঋষভ মিশে ঋদ্ধ আকাশ

নৈঋত আড়াল রাত, ঠেকেছে আড়া-ঠেকা-মেঘ-স্বন।

ফেরারি স্বপন ঘোরে বক্রতানে, একদা সেতারে ইমন

কল্যাণ-অকল্যাণে, অমৃত-গরল-গানে, বিষাদ নিশ্বাস

মৃদুপদ ফেলে প্রলম্বিত হয়, হৃদয়-অলিন্দে ধীর লয়ে।

 

অধীর-অবিরত-অরতি-নির্মম অসহ ঘন সান্ধ্য-তিমির,

গবাক্ষ-গোচর-চন্দ্রে মুরজ-মন্দ্র ভাসে, ক্রন্দসীর তীর

জোয়ারে যায় ভরে

 

আমারে কি মনে পরে?

 

 

1 টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...