কবি তুমি কার?
কবিতার? নাকি তার?
কবিতার? নাকি তার?
যে চোখ দেখেছে সুখের স্বপ্ন
যে চোখে নামেনি ঘুম,
যে চোখ টেনেছে গজল শায়রী
বাস তুম! সির্ফ তুম!-
তুমি কি তার?
যে চোখে নামেনি ঘুম,
যে চোখ টেনেছে গজল শায়রী
বাস তুম! সির্ফ তুম!-
তুমি কি তার?
যে মন ভেবেছে হৃদয়ে হৃদয়ে
কত প্রেম কত দ্বন্দ্ব,
যে মন লিখেছে পঙক্তি পঙক্তি
অম্ল মধুর ছন্দ-
তুমি কি তার?
কত প্রেম কত দ্বন্দ্ব,
যে মন লিখেছে পঙক্তি পঙক্তি
অম্ল মধুর ছন্দ-
তুমি কি তার?
হাজার সমাজ প্রকৃতি মুক্তি
হাজার ধর্ম হাজার যুক্তি
সব ভুল, সব ভুল।
কবি তুমি বল কোত্থেকে এলে
কি তোমার বল বর্ণ গোত্র কূল?
হাজার ধর্ম হাজার যুক্তি
সব ভুল, সব ভুল।
কবি তুমি বল কোত্থেকে এলে
কি তোমার বল বর্ণ গোত্র কূল?
তুমি কার?
কবিতাকে যার গলায় দিয়েছ
সাতনরি হার
অতুলনীয়ার হাতের তালুতে
এঁকেছ ভাগ্যরেখা-
বনতলে সংসার
তুমি কি তার?
কবিতাকে যার গলায় দিয়েছ
সাতনরি হার
অতুলনীয়ার হাতের তালুতে
এঁকেছ ভাগ্যরেখা-
বনতলে সংসার
তুমি কি তার?
কাড়ি কাড়ি টাকা অর্থবিত্ত
শূণ্যরাজের লোপাট চিত্ত
খুইয়েছ সব যে ভরসা করে
জমিদারী নিয়ে ধার
তুমি কি তার?
শূণ্যরাজের লোপাট চিত্ত
খুইয়েছ সব যে ভরসা করে
জমিদারী নিয়ে ধার
তুমি কি তার?
নগরের পথে, গ্রামের ধুলোয়
বিলিয়ে শব্দমালা
যে আগুন কিনে অচল টাকায়
মেটালে জঠরজ্বালা
তুমি কি তার?
বিলিয়ে শব্দমালা
যে আগুন কিনে অচল টাকায়
মেটালে জঠরজ্বালা
তুমি কি তার?
এই পৃথিবীর ওপরে আকাশ
নিচে জলাভুমি, মরুপ্রান্তর,
ষড়ানন ঋতু, মরা বারোমাস,
যার কথা ভেবে উদাস হয়েছ
যৌবন গেল কেটে
কত শ্রম দিয়ে মুক্তা খুঁজেছ
বর্ষার কাদা ঘেঁটে
পাঁজরার নিচে এঁটেল মাটির
সুকোমল সম্ভার
তুমি কি তার?
নিচে জলাভুমি, মরুপ্রান্তর,
ষড়ানন ঋতু, মরা বারোমাস,
যার কথা ভেবে উদাস হয়েছ
যৌবন গেল কেটে
কত শ্রম দিয়ে মুক্তা খুঁজেছ
বর্ষার কাদা ঘেঁটে
পাঁজরার নিচে এঁটেল মাটির
সুকোমল সম্ভার
তুমি কি তার?
তুমি কি তবে উল্কার মত
নেমে এলে পথ ভুলে?
তুমি কি তবে কাল বোশেখীর
কালোরঙ এলো চুলে
উড়ে চলে এলে সায়ংসময়ে
সারং বাজিয়ে বাঁশীতে
হঠাৎ থেমেছ ঐ তাকে দেখে
চপল উতল হাসিতে
তুমি কি তার?
নেমে এলে পথ ভুলে?
তুমি কি তবে কাল বোশেখীর
কালোরঙ এলো চুলে
উড়ে চলে এলে সায়ংসময়ে
সারং বাজিয়ে বাঁশীতে
হঠাৎ থেমেছ ঐ তাকে দেখে
চপল উতল হাসিতে
তুমি কি তার?
তুমি কার?
তার? নাকি কবিতার?
তার? নাকি কবিতার?
কবিতাটি ১৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০১/০৪/২০১৬, ১৪:৫৯ মি:
প্রকাশের সময়:০১/০৪/২০১৬, ১৪:৫৯ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন