প্যালারাম,
সময় এসেছে আমার যাবার
আমি তোকে বলে রাখলাম!

আমার লেখার দু'চার ছত্র
অলিখিত কিছু প্রণয় পত্র
ছাপাবি আমার চিতা নিভে গেলে
ভাল থাক, আমি চললাম!

দেয়ালে আমার ছবি টাঙাবি না
অকারণে আর ঘুম ভাঙাবি না
স্মৃতির দোকানে ভুলেও যাবি না
শেষ কথা বলে ছাড়লাম!

আমাকেই যারা ভালবেসেছিল
আমাকেই যারা কাছে ডেকেছিল
তাদের বলিস আমি আর নেই
কত জ্বলে পুড়ে আমি মরলাম!

ভাল থাক, আমি চললাম!
_______________

১৫ মার্চ