অবশিষ্ট অন্ধকার চলো একসাথে পার করি..
উঁহু, উঁহু...ঘুম নয়.. কোন রকম চেষ্টা নয় নিমগ্ন হবার..
একে অপরের ভাঁজে ভাঁজে... শুধু নিস্বন শুনি..চাঁদের মাধুরী-
দেখি... গান শুনি জোনাকীর যুদ্ধে যাবার-
অনাগতকে আনবে বলে জ্যোছনার দিনে।...

কথা হবে না কিছু..
উঁহু, উঁহু.. যা ভাবছ সেসবও কিছু নয়...
হাত রেখো হাতের মুঠোয়.. নিশ্বাসের মন্দ্রলয়ে অনঙ্গের ডাক-
উপেক্ষিত হোক.. যখন সমস্ত প্রেম অস্তমিত হয়..
তখন.. ঠিক তখনই কিছু কামনার ঝাঁক..
আঁকড়ে ধরে দেহের বলয়!..

না না.. ওখানে থমকে গেলে সব মাটি..
আকাশের ওপারে.. অন্তরীক্ষে.. এক অন্তরীপে.. স্বপ্ন রেখেছি..
ওখানেই যাব.. ঘরকন্নার শখ ওখানে মিটিয়ে নিও..
এখানে যা আছে.. সাজানো.. পরিপাটি..
সব সাথে করে নিও.. সেসব ভাবার তো অফুরন্ত সময়..
পরে আছে সময়ের পিছে..
আজকে কি না ভাবলে নয়?...

আজ শুধু অন্ধকারে বসে থাকি.. অন্ধকার হয়ে..
চলো একরাত শুধুই কাঁদি.. সব ফেলি ধুয়ে..
যা কিছু মলিন..