পাঁজরায় ঘুনপোকা এসে গেছে তোমার আসার নাম নেই।
আর কতবার ঘুম ভেঙে শুনব কড়কড়ে আওয়াজ?
দেখব কোন বাহুর বেষ্টন নেই আমাকে ঘিরে,
কোন উদ্বিগ্ন দৃষ্টি নেই কারো চোখের গভীরে,
নেই কারো উৎকন্ঠা, নেই কারো ছোটখাটো গৃহকাজ-
ফেলে রেখে আমার পাশে বসে থাকার
কপালের ভাঁজ নিয়ে?

আরো কত বিষণ্ণতা কুড়েকুড়ে খেলে দেখব-
তুমি এসেছ এক ঝলক হাসির উৎস হয়ে জীবনে আমার?
আরো কত ঝড়ের দমকা এলে ঘরের চালে বুঝব
তোমার সময় হয়ত আছে নিমেষক্ষণ আমাকে চাওয়ার
দরজায় খিল দিয়ে?
তুমি এসেছ এক ঝলক হাসির উৎস হয়ে জীবনে আমার?
আরো কত ঝড়ের দমকা এলে ঘরের চালে বুঝব
তোমার সময় হয়ত আছে নিমেষক্ষণ আমাকে চাওয়ার
দরজায় খিল দিয়ে?
এখন বাইরে ঝিঁঝিঁর সঙ্গীতসভা।
এমন আরো কত প্রকৃতির আয়োজন বিফলে গেলে জানব
তোমাকে আসতে হবে নিষ্কৃতি পেয়ে দূরত্বের খাঁচা ফেলে?
আরো কত বিমূর্ত বেদনাবোধ অবিমুক্ত হলে শুনব
তুমি কাঁদছ মাথার কাছে, আমার অনাদর পাওয়া চুলে
কোমলতা বুলিয়ে, বিলিয়ে?

এসো। অনেক কিছুই আজ ফুরোবার পথে।
অনেক কবিতার বুলি, অনেক নৈশব্দ কথার স্রোত দূরে ভেসে
যাচ্ছে ধীর প্রবাহে। অনেক প্রগাঢ় ঈপ্সা, নিগূঢ় মনস্তাপ
চলে যাচ্ছে কোথায় যেন অজানিত পথ ধরে অনন্তের দেশে
অথচ তোমার আসার কোন নাম নেই।
অনেক কবিতার বুলি, অনেক নৈশব্দ কথার স্রোত দূরে ভেসে
যাচ্ছে ধীর প্রবাহে। অনেক প্রগাঢ় ঈপ্সা, নিগূঢ় মনস্তাপ
চলে যাচ্ছে কোথায় যেন অজানিত পথ ধরে অনন্তের দেশে
অথচ তোমার আসার কোন নাম নেই।
কবে আসবে?
কবিতাটি ১৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২৫/০২/২০১৬, ১৩:১৫ মি:
প্রকাশের সময়:২৫/০২/২০১৬, ১৩:১৫ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন