আমি আজ আবার আমার ভেতরে ফিরে এলাম।
এতদিন তোমার ভেতরে ছিলাম মেঘের গর্ভে চাঁদ!
আজ বহুদিন পরে আবার আকাশটাকে পাব আমার একার মত করে,
আবার বাতাসকে জড়াবো শক্ত করে বুকের মাঝে শেষ
নিঃশ্বাসের ভোরে
বহুদিন পরে। আবার নদীর পাড়, সমুদ্রের তট, একাকীত্বের একক প্রেক্ষাপট
সমস্তকিছুই ফিরবে নতুন করে। ফিরবে আজকের এই অন্ধকারে
আমার ফেরার পথ ধরে জ্যোছনার আবিলতা নিয়ে।
অতসীর মুখ ভাসবে দীঘির জলে আমাকে ডুবিয়ে দিয়ে
তুমিশূণ্য ত্রিসংসারে
আমি সুফীদের কালাম গেয়ে এই জন্মে খুলে নেব মোক্ষ দুয়ার
তুমি জেনো- সব কৃতিত্ব তোমার, একাই তোমার!

৩০ এপ্রিল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন