প্রভু আরও যে পাপে প্রমত্ত হতে চাই,
রসাতল থেকে মহারসাতলে
তলিয়ে যেতে চাই,
আরও চাই পদস্খলন,
পদে পদে বিপথবিস্তার,
পথে পথে বিপদসঞ্চার,
আরও আরও গরলসিঞ্চন
হৃদয়ে আমার- হোক মল্লারের মূর্ছনার মত!
প্রভু আরও চাই কলঙ্কিত হতে,
আরও চাই দুর্গ্রহ অভিসম্পাত,
আরও দাও প্রতিবন্ধ সত্যের পথে
আরও অন্ধকার, প্রেতিনীর রাত
রক্তমোক্ষণ করে অশুভ যোনিতে
করি আত্মনিপাত!
প্রভু আরও যে মহত্তর বৈকল্য চাই!
কৈবল্য কেবল থাক রেতঃবান সুখে!
রাক্ষসাকার শিশ্ন উদ্দীপিত থাক
শূণ্য যেন মহাশূণ্যে মহাবেগে ঢোকে
প্রলয়বৎ আনন্দে, প্রভু শিশুরা ঘুমাক
নইলে একদিন তারাও পশু হয়ে যাবে!
রসাতল থেকে মহারসাতলে
তলিয়ে যেতে চাই,
আরও চাই পদস্খলন,
পদে পদে বিপথবিস্তার,
পথে পথে বিপদসঞ্চার,
আরও আরও গরলসিঞ্চন
হৃদয়ে আমার- হোক মল্লারের মূর্ছনার মত!
প্রভু আরও চাই কলঙ্কিত হতে,
আরও চাই দুর্গ্রহ অভিসম্পাত,
আরও দাও প্রতিবন্ধ সত্যের পথে
আরও অন্ধকার, প্রেতিনীর রাত
রক্তমোক্ষণ করে অশুভ যোনিতে
করি আত্মনিপাত!
প্রভু আরও যে মহত্তর বৈকল্য চাই!
কৈবল্য কেবল থাক রেতঃবান সুখে!
রাক্ষসাকার শিশ্ন উদ্দীপিত থাক
শূণ্য যেন মহাশূণ্যে মহাবেগে ঢোকে
প্রলয়বৎ আনন্দে, প্রভু শিশুরা ঘুমাক
নইলে একদিন তারাও পশু হয়ে যাবে!
প্রভু দেহ বাড়লে শিশুও শিশ্ন চেনে
অথচ চিনতে পারে না আর-
মানুষ আর কুকুরের পার্থক্য কি!
অথচ চিনতে পারে না আর-
মানুষ আর কুকুরের পার্থক্য কি!
২৬ এপ্রিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন