সত্যি বলছি বাড়ছে বয়েস
এত্তো যে আর খাই না!
কেঁচোর ঝোলটা কষা হলে
আর তো কিছু চাই না!
ওই একটুতেই লোভটা আছে
আর অল্পস্বল্প মাংস খাই!
উফ!
কাকের এখন কিলো দু'শো
এত্তো টাকা কোথায় পাই!
আহা! কুনো ফ্রগের লেগ পিসটা,
পড়লে মনেই জিভে জল!
লিজার্ড কাবাব সেল নিষিদ্ধ
রাষ্ট্র আইনে রদবদল!
এখন আমার মাছ মাংসে
আগের মত নেই রুচি।
শাকাহারী হলেই ভাল
ঝালকুমড়ো আর লুচি-
এসব খেয়েই কাটিয়ে দেব
আর ক'টাদিন মর্ত্যধাম।
শাকসবজির আকাল দেখি
দিনদিন তার বাড়ছে দাম!
ওহো!
টিকটিকিটা ডুবো তেলে
ভাজলে দারুন, লাগত বেশ!
তোমায় এসব আর বলি না
দিচ্ছি না আর উটকো ক্লেশ!
যা রেঁধে দাও তাতেই খুশী
তেলাপোকার পাতলা ঝোল!
মাঝেমাঝে চেঞ্জ কোরো গো
দু'দিন বাদেই 'হরি বোল'-
শুনতে হবে মরলে বুড়ো
বুঝবে তবে কে আর নেই!
বালতি বালতি কান্না পাবে
রান্নাঘরে ঢুকবে যেই!
এত্তো যে আর খাই না!
কেঁচোর ঝোলটা কষা হলে
আর তো কিছু চাই না!
ওই একটুতেই লোভটা আছে
আর অল্পস্বল্প মাংস খাই!
উফ!
কাকের এখন কিলো দু'শো
এত্তো টাকা কোথায় পাই!
আহা! কুনো ফ্রগের লেগ পিসটা,
পড়লে মনেই জিভে জল!
লিজার্ড কাবাব সেল নিষিদ্ধ
রাষ্ট্র আইনে রদবদল!
এখন আমার মাছ মাংসে
আগের মত নেই রুচি।
শাকাহারী হলেই ভাল
ঝালকুমড়ো আর লুচি-
এসব খেয়েই কাটিয়ে দেব
আর ক'টাদিন মর্ত্যধাম।
শাকসবজির আকাল দেখি
দিনদিন তার বাড়ছে দাম!
ওহো!
টিকটিকিটা ডুবো তেলে
ভাজলে দারুন, লাগত বেশ!
তোমায় এসব আর বলি না
দিচ্ছি না আর উটকো ক্লেশ!
যা রেঁধে দাও তাতেই খুশী
তেলাপোকার পাতলা ঝোল!
মাঝেমাঝে চেঞ্জ কোরো গো
দু'দিন বাদেই 'হরি বোল'-
শুনতে হবে মরলে বুড়ো
বুঝবে তবে কে আর নেই!
বালতি বালতি কান্না পাবে
রান্নাঘরে ঢুকবে যেই!
প্রকাশের সময়:০৬/০৫/২০১৬, ০৩:৫৯ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন