বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

ঠ্যাঙ ও ঠ্যাঙানি

ল্যাঙ মেরেছি বেশ করেছি
গোল দেবার তোর এত্তো শখ!
ফেয়ার খেলা! সে আবার কি?
ল্যাঙই ডিফেন্স! ল্যাঙেই ব্লক!
ফের যদি তুই আবার আসিস রাইটউইং এ বল নিয়ে
এই দেখেছিস ঠ্যাঙটা কেমন? মারব যখন এই দিয়ে
বুঝবি তখন ফুটবলটা কেমন করে খেলতে হয়!
আমার মাঠে ইচ্ছে মতন গোল দেয়াটা সহজ নয়! 
রেফারিকে পাঁচশ টাকা দিয়ে এলাম হাতভরে
লাইন্সম্যানের বাপও এখন বাঁচাবে না আর তোরে!
তাই তো বলি ঠিক হয়ে যা
ঠ্যাঙ নিয়ে কি ফিরতে চাস?
আমার মত ল্যাঙাড়ুকে
পাশ কাটিয়ে কোথায় যাস?
হাঁটু থেকে গোড়ালিটা 
চির ধরিয়ে দেব তোর!
মারব এমন মারহাবা ল্যাঙ 
বুঝবি কেমন ঠ্যাঙের জোর!
তাও যদি শুনতে না চাস
খেলার শেষেই বুঝবি সব!
ঠ্যাঙানিতেও দক্ষ মোরা
খুন খারাপিও যে সম্ভব!

প্রকাশের সময়:০৬/০৫/২০১৬, ০৩:৫৯ মি:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...