নষ্ট হয়ে গেছি। কিছুটা বাকী আছে। আছি অপেক্ষায়।
দৃষ্টি আজ শাণিত প্রখর শকুনের মত।
ত্যক্ত গলিত শব খুঁজি।
ক্ষুধা আছে। ক্ষুধা আছে। 
বুভুক্ষু আমি, দুর্ভিক্ষার দেশে ভিক্ষা নেই।
জঠরে আগুন জ্বেলে আলোকিত হয়েছি,
হৃদয় আগুন পেলে জ্বলত সহজেই,
এর চেয়ে বেশী!

এ কেমন অসহায়ত্ব।
অধঃপতন দেখি অধস্তন পুরুষের উর্দ্ধতন শরীরের নিচে।
মাংস খসে যায়। পচে যায়। রক্ত জমে পুঁজ হয় হৃদযন্ত্রের কাছে।
রুচি নেই। ক্ষুধা আছে। বমি আসে। বমি পায়।
নষ্ট হয়ে গেছি। কিছুটা বাকী আছে।