মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

কবিতার পুঁজি

হৃদয় তো ভেঙেছি বটেই!
তুমি কি জানো আমাকেও কিভাবে ভাঙা হয়েছে!
কিভাবে চাপানো হয়েছে পাথর
আমার প্রস্ফুটিত প্রেমে! কণ্ঠনালীতে
কি করে বসানো হল কান্না-নিরোধক!
চাবুকের দাগ পেয়ে বলেছি "আদর-
এমন আমি পাই নি কোনদিন!
খুব ভাল, তবে, আরো কিছু হোক,
পিঠ পেতে দিই!"

জামা খোলা। দেখে যাও।
হৃদয় আমি ভেঙেছি বটেই।
তবে জানিনা কার প্রাপ্য দণ্ড আমি কাকে দিয়ে দিই!
কপালে যা হবার ছিল তা তো ঘটেই।
শুধু মেনে নিতে না পারাটাই কপালে অঘটন
তবু চাইনি তোমার হোক আজ মাঝরাতে
উদগ্র প্রেমের বিষ, বিষ প্রকটন-
হোক চাইনি মোটেই!

হৃদয় ভাঙার পাপ- সে আজ মামুলী!
আমার ভাঙার পর আমিও তা বুঝি।
দিতে পারো অভিশাপ, বুক পেতে নেব
এমন এক অভিশাপই কবিতার পুঁজি!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...