কার কাছে আর যাব গো মা
সবখানেতেই গন্ডগোল!
বাইরে সবাই ভীষণ প্রেমিক
ভেতরে সব লাউয়ের খোল!
সবখানেতেই গন্ডগোল!
বাইরে সবাই ভীষণ প্রেমিক
ভেতরে সব লাউয়ের খোল!
প্রেমতত্ত্ব, ফিলোসফি
আলু পটল কুমড়ো কপি
দরাদরি করতে হয় মা
বাজারে সব ডামাডোল!
আলু পটল কুমড়ো কপি
দরাদরি করতে হয় মা
বাজারে সব ডামাডোল!
তুই তো আনন্দে তারা
ধূপ ধূনোতে আত্মহারা
আমি তো মা ঘুরছি কেঁদে
পাচ্ছি কোথায় মায়ের কোল?
ধূপ ধূনোতে আত্মহারা
আমি তো মা ঘুরছি কেঁদে
পাচ্ছি কোথায় মায়ের কোল?
পুতুল নিয়ে মাতামাতি
ভাঙি গড়ি রাতারাতি
কতদিন আর ভাল্লাগে মা
মিথ্যে সুখের হট্টগোল?
ভাঙি গড়ি রাতারাতি
কতদিন আর ভাল্লাগে মা
মিথ্যে সুখের হট্টগোল?
মন দিয়ে মন চাইতে গেলে
ঝাঁটা জুতো সবই মেলে
কোন রকম চালাচ্ছি মা
ভাত দিয়ে খাই মাছের ঝোল!
ঝাঁটা জুতো সবই মেলে
কোন রকম চালাচ্ছি মা
ভাত দিয়ে খাই মাছের ঝোল!
ঠকে ঠকে সঠিক পথে
এসেছি মা কোন মতে
এই জগতের রীতি মেনেই
নিজেই পেটাই নিজের ঢোল!
এসেছি মা কোন মতে
এই জগতের রীতি মেনেই
নিজেই পেটাই নিজের ঢোল!
বারে বারে খাচ্ছি ধোকা
বারে বারেই হচ্ছি বোকা
আর কত মা সইব বলিস
এবার তবে 'হরি বোল!'
বারে বারেই হচ্ছি বোকা
আর কত মা সইব বলিস
এবার তবে 'হরি বোল!'
কি দোষে মা এত কান্ড
কিসের পাপে কিসের দন্ড
বিষদহনে বুক জ্বলে মা
তারা এবার টেনে তোল!
কিসের পাপে কিসের দন্ড
বিষদহনে বুক জ্বলে মা
তারা এবার টেনে তোল!
এ ভবে আর পারিনে মা
পারিস যদি করিস ক্ষমা
এ জনমে পাপীই হব
পাপ শেখাতে খুলব টোল!
পারিস যদি করিস ক্ষমা
এ জনমে পাপীই হব
পাপ শেখাতে খুলব টোল!
কবিতাটি ১৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:২২/০২/২০১৬, ১২:৩৪ মি:
প্রকাশের সময়:২২/০২/২০১৬, ১২:৩৪ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন