The Last Ride Together
- Robert Browning
1st
I SAID—Then, dearest, since ’tis so,
Since now at length my fate I know,
Since nothing all my love avails,
Since all, my life seem’d meant for, fails,
Since this was written and needs must be—
My whole heart rises up to bless
Your name in pride and thankfulness!
Take back the hope you gave,—I claim
Only a memory of the same,
—And this beside, if you will not blame;
Your leave for one more last ride with me.
আমি বললাম,
অতঃপর, প্রিয়তমা, যেহেতু এমনই হল,
যেহেতু আমি জানি কেমনতর ভাগ্য আমার,
যেহেতু আমার ভালবাসা বিফল শূণ্যতার,
যেহেতু জীবনের মানে শুধু ব্যর্থ প্রতিচ্ছবি,
আমি জানি, এমনই লেখা ছিল, অবশ্যম্ভাবী!
তবুও তোমার নামে হৃদয়ের পূর্ণ আশির্বাদ-
আমার গৌরব তুমি গো প্রিয়া, তাই ধন্যবাদ
(জানালা্ম কৃতজ্ঞতা ভরে......)।
সব আশা নিয়ে যেয়ো, শুধু স্মৃতিগুলো রেখো;
যদি দোষাবহ না হয় কিছু, তবে প্রিয়া দেখো
কেন নয়- কেবলই আরেকবার একসাথে চলি?
_____________________
কবিতাটি ৬৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৩/০৮/২০১৬, ০৯:১০ মি:
2nd
My mistress bent that brow of hers,
Those deep dark eyes where pride demurs
When pity would be softening through,
Fix’d me a breathing-while or two
With life or death in the balance: right!
The blood replenish’d me again;
My last thought was at least not vain:
I and my mistress, side by side
Shall be together, breathe and ride,
So, one day more am I deified.
Who knows but the world may end to-night?
3rd
Hush! if you saw some western cloud
All billowy-bosom’d, over-bow’d
By many benedictions—sun’s
And moon’s and evening-star’s at once—
And so, you, looking and loving best,
Conscious grew, your passion drew
Cloud, sunset, moonrise, star-shine too,
Down on you, near and yet more near,
Till flesh must fade for heaven was here!—
Thus leant she and linger’d—joy and fear!
Thus lay she a moment on my breast.
___________________________
আমার প্রিয়ার আনত-আনন, গভীর কাজল চোখে তার
স্বাভিমান সোচ্চার, যুগপৎ করুণায় যদিও বা হৃদয় গলে;
জীবন ও মৃত্যুর মাঝে আমার একটি দু'টি অবরুদ্ধ শ্বাস
এইবার মুক্ত হল- আবার যেন আমার মাঝে রক্ত চলে!
অন্তত আমার শেষ চিন্তাটুকু বিফল হল না শেষে।
আমি ও আমার প্রিয়া একই সাথে পাশে পাশে-
বুকভরা নিশ্বাস নিয়ে চলব! মনে হল আজকের দিনে
আমি যেন হলাম ঈশ্বর!
কে জানে আজ রাতে পৃথিবী যদি তার অন্তিম ক্ষণে-
উপনীত হয়! একি অসম্ভবপর?
আহ! যদি দেখতে কিছু পশ্চিমের মেঘ,
কেমন মেঘের বাঁক সব স্ফীত-তরঙ্গের মত,
দেখ, যেন একই সাথে সূর্য্য-তারা-চাঁদের কিরণে-
যেন বহু প্রার্থনার পর তারা হয়েছে ধাবিত!
এবং, আমি বিমুগ্ধ ভালবাসায়-
চেয়ে থাকি। আমার চেতনা জাগে, আবেগ ঘনায়।
সূর্যাস্ত, মেঘদল, চাঁদ ওঠে, তারা চমকায়।
তারা সব নেমে আসে, আরো কাছে, আরও পাশে,
স্বর্গ যেন সমাগত আজ সন্ধ্যায়-
মনে হল আমি আজ অশরীরি, অস্তিত্বহীন!
এভাবেই প্রিয়া বুকে থাক- সুখ ও শংকায়,
জানি একটি মূহুর্ত শুধু- ক্ষণিকে বিলীন!
কবিতাটি ৭৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৪/০৮/২০১৬, ০৯:১৪ মি:
4th
"Then we began to ride. My soul
Smooth’d itself out, a long-cramp’d scroll
Freshening and fluttering in the wind.
Past hopes already lay behind.
What need to strive with a life awry?
Had I said that, had I done this,
So might I gain, so might I miss.
Might she have loved me? just as well
She might have hated, who can tell!
Where had I been now if the worst befell?
And here we are riding, she and I.
5th
Fail I alone, in words and deeds?
Why, all men strive and who succeeds?
We rode; it seem’d my spirit flew,
Saw other regions, cities new,
As the world rush’d by on either side.
I thought,—All labour, yet no less
Bear up beneath their unsuccess.
Look at the end of work, contrast
The petty done, the undone vast,
This present of theirs with the hopeful past!
I hoped she would love me; here we ride."
(৪র্থ স্তবক)
Fail I alone, in words and deeds?
Why, all men strive and who succeeds?
We rode; it seem’d my spirit flew,
Saw other regions, cities new,
As the world rush’d by on either side.
I thought,—All labour, yet no less
Bear up beneath their unsuccess.
Look at the end of work, contrast
The petty done, the undone vast,
This present of theirs with the hopeful past!
I hoped she would love me; here we ride."
(৪র্থ স্তবক)
তারপর আমাদের পথ চলা শুরু।......
বহুদিনের প্রত্যাখ্যাত কোঁকড়ানো কাগজের মতন-
আমার ব্যথিত আত্মা ছিল, এখন তা দেখি সতেজ;
অবারিত উচ্ছল বাতাসে উড্ডীন।
অতীতের অভিলাষ- যত ছিল মনে মনে গুপ্ত আবাহন-
থাক পড়ে! কেন জীবনকে বেঁধে রাখা এত বক্রতায়,
কেন তাকে করে ফেলা এতটা কঠিন?
(হিসেবের খাতা খুলে?......)
আমিই কি বলেছিলাম প্রণয়ের কথা?
আমিই কি করেছি এইসব- কোন কালে?
ভাবি- হয়ত পেতাম কিছু, নয়ত সবটুকু যায় চলে
(যদি আজ পুরণোকে দেখি ফিরে ফিরে.....)
হয়ত সে বাসবে ভাল, অথবা সে করবে ঘৃণা
কি জানি কি হতে পারে এই শেষ পথচলা ধরে-
নিয়তির পরিণতি কেউ তো জানে না!
(কিসের এত দুঃখ আমার?...)
কথায় ও কাজে কি আমি হেরে গেছি একা?
সবাই-ই তো চেষ্টা করে অথচ দেখো সাফল্যের দেখা
কখনো কোন ভাগ্যবান পায়!.........
আমরা চলছিলাম,
আমার হৃদয় যেন উড়ে চলে যায়
কত কত অঞ্চল, কত নতুন নগরী- পথের দু'ধারে
তারা যেন একইসাথে পাশেপাশে ধায়...
আমি ভাবছিলাম,
ব্যর্থতা দিয়ে কি বিচার্য্য মানুষের শ্রম?
জীবনের বিপুল কাজ অসমাপ্ত থাকে,
কিছু তার করা যায়, কিছু অতীত উদ্যম-
অতীত আশার টানেও মানুষ গড়ে নিপাট বর্তমান!
আমারও আশা ছিল সে হয়ত ভালবাসবে,
(এখন আশাহত প্রাণ, তবু তো...), আমরা চলি পথ।
কবিতাটি ৭০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৫/০৮/২০১৬, ০৯:৫৮ মি:
6th
What hand and brain went ever pair’d?
What heart alike conceived and dared?
What act proved all its thought had been?
What will but felt the fleshly screen?
We ride and I see her bosom heave.
There’s many a crown for who can reach.
Ten lines, a statesman’s life in each!
The flag stuck on a heap of bones,
A soldier’s doing! what atones?
They scratch his name on the Abbey-stones.
My riding is better, by their leave.
৬ষ্ঠ স্তবক
মাথা আর হাতের কাজ কি সমতূল্য হবে?
হৃদয় তো দুঃসাহসী হয়ে ভাবে বিস্তর!
আমাদের অনেক চিন্তার মাঝে কতটুকু ফলে?
বল- কল্পনার সবকিছু কি সম্ভবপর?
তবু আজ পথচলাটুকু আমি স্বার্থকতা মানি
দুরুদুরু বুকে তার আমি দেখি আমার বৈভব,
বহুজন-আয়াসসাধ্য সাফল্য মুকুট
এতেই পেয়েছি সব- এই অনুভব
(কম কি প্রাপ্তি বল)?
দেখো কোন রাষ্ট্রনায়ক- সারাটি জীবন ভর-
পরিশ্রম যার, অথচ মরণোত্তর পায় দুটো স্তোক-বাণী!
মানুষের হাড়ের গাদায় গেঁথে দেশের পতাকা
দেখো এক যোদ্ধা কি পায় শেষে, মৃত্যুর পর
চার্চ এবে গোরস্থানে পাথুরে গাঁথুনি-
করা সমাধিটা শুধু!
আমি তো এদের চাইতে বেশী সফল জীবনে
আমি আজও প্রিয়ার পাশে একসাথে চলি
যদিও এটাই শেষ, জানি এই বিধুর লগনে-
এটুকু পেয়েই আমি পেয়েছি সকলি!
কবিতাটি ৩৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়:০৮/০৮/২০১৬, ১৬:১৪ মি:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন