মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

মানুষ অথবা পুতুল

এর চেয়ে ভাল হত যদি প্রত্যাখ্যান করতে।
এর চেয়ে ভাল হত যদি উপেক্ষা করতে প্রতি মূহুর্তে।
ঢের ভাল হত যদি কোনদিন তুমি ভাল না বাসতে।
কিন্তু সেসব তো কিছুই হল না।
তুমি আমাকে প্রচণ্ড ভালবাসলে।
ঠিক যেমন ভালবেসেছিলে শৈশবের পুতুল।
আমারই ব্যর্থতা সব।
আমি কেন যে নিজেকে মানুষ ভাবি,
সত্যিই তো- আমারই তো ভুল!

আমি কি মানুষ?
অথবা- পুতুল?

____________
১৫/০২/২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...