মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

ভ্রষ্ট

আমার জরায়ু থাকলে বলতাম আমিও নষ্ট হয়েছি!
চেতনা নিষিক্ত হয়নি! বিষ ঝরেছে শিউলি ঝরার মত
বুকের উঠানে। তুমি তো দেখোনি!
ওষ্ঠাধরে অলিপ্ত ভালবাসা ঘন নিকষ চুম্বন আছে।
নারী হলে বলতাম ভ্রষ্টা হয়েছি! নারী তো হইনি!
পুরুষের কি দুঃখ বল?
সে তো ক্ষুধা পেলেই সুখী!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে

  আমি দীন- হীন, অতি কাতর প্রাণ হে বিষয়-কলুষিত, দুরাশয়, দুর্মতি পামর, দুষ্কৃতি, পতিত, ম্লান হে! আমি বিবিধ অশুভ হে, অচল জড়ভার বিমূঢ়, শংকিত...