সোমবার, ১০ মে, ২০২১

স্বসাধিত অভিশাপ

 


বেঁচে আছি বটে, সন্দেহ নেই,

শ্বাসে-প্রশ্বাসে-

ছোটে তপ্ত জীবন বায়ু,

শরীরশকট জীর্ণ হয়েছে চলে

যাবে যাবে করে আয়ু।

 

বিশ্বাসে-

আর ভরসা পাইনে, দৃষ্টি-

ঝাপসা, অচল অশ্রুকণা;

নিজেই করেছি সৃষ্টি

সেই উদ্যত বিষফনা

জেগেছে দারুণ রাতে,

বাইরে বোশেখী ঝড়,

প্রবল ঘূর্ণিবাতে

একচালা ঘর

ক্ষুদ্র মনের কাঁপে,

স্ব-সাধিত অভিশাপে!  

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...