সোমবার, ২৪ মে, ২০২১

সত্য জননী

 

 

ওমা হরষে হর-উরজা, ঘোররূপিনী হাস্য-গরজা, রণ-নিনাদিনী!

বামা মানবে বরদা, দানবে ভয়দা, অমরপালিনী, বর-বিধায়িনী!

 

তারা, শশীশেখরা, ভবব্যাধিহরা, অভয়প্রদা, খড়গধারিণী!

নৃকর-ভুষণা, লোহিত লোচনা, লোল-রসনা, কপালমালিনী!

 

বিগলিত-কেশী, মহেশ-মহিষী, জগদীশ্বরী, ত্রিলোকতারিণী!

কহিছে বিশাখ, ভয় দূরে যাক, প্রাণ ভরে ডাক, সত্য জননী!

 

২৫/৫/২০২১

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...