রবিবার, ১৬ মে, ২০২১

নিরুদ্দেশ

 

একেকদিন দু’দশ পাতা লেখার পর

‘কন্ট্রোল প্লাস অ্যা’ চেপে ধরি

তারপর ‘ব্যাকস্পেস’-

 

শূণ্যের কোন ব্যাখ্যা নেই,

শূণ্যাতিরিক্ত ভাষা নেই,

নেই ভগ্নাশেষ,

 

ঠিক ওখানে দাঁড়িয়ে আছি,

‘এন্টার’ চেপে ধরে,

ওখানে নিরুদ্দেশ!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কত কাল?

  কত কাল আর এতটা অন্ধকারে এত সব অশ্রাব্য চিৎকারে চারপাশ বদ্ধ করে নির্বিবাদে থাকি? কত রাত দয়ানিধি অলক্ষ্যে সুর বাঁধি পড়ে আছি অচঞ্চল স্বকৃ...