শুক্রবার, ৭ মে, ২০২১

কবিতায় বলি ডেকে

 

যদি আজ বধির হয়েছে পৃথিবী-

অমেয় আর্তরবে,

অজেয় দানব দলনে পিষ্ট শিশু,

ঘুমিয়ে পড়েছে তবে,

মহাঘুমে; অকাল-রাত্রি ত্রস্ত গগনে তারা,

আঁধারে মরেছে যারা,

যুদ্ধের মৌসুমে

ক্লীবতার খাঁড়া গোপনে পেছনে রেখে,

আজ থেকে আমি শ্ত্রু হলাম তোমাদের,

কবিতায় বলি ডেকে!

 

এই খর-তর ধার জিভের ডগায় সত্য,

নাচে উত্তাল, তালহীন,

বেসুরো বেদনাদৃপ্ত,

মত্ত রাত্রিদিন,

আমি আহুতি দিলাম একটি একটি ছন্দ,

পুড়েছে দেখেছি, বুকে টেনে নিই,

আত্মার পোড়া গন্ধ,

আমি যত্নে রেখেছি বুকের খাঁচায় মেখে,

আজ থেকে আমি শ্ত্রু হলাম তোমাদের,

কবিতায় বলি ডেকে!

 

 

 

1 টি মন্তব্য:

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...